1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটালেন আইজিপি সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির চার মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬২ সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ অভিযান শুরু

বোলিংয়ে স্বামী কিপিংয়ে স্ত্রী : ক্রিকেটে বিরল দৃশ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৭৬২ Time View

মাঝেমধ্যেই বিচিত্র সব ঘটনার জন্ম হয় ক্রিকেটে। মাঝেমধ্যে এমন কিছু ঘটনা ঘটে, যা রীতিমতো বিরল। যেমন একই ম্যাচে স্বামী-স্ত্রীর খেলা! ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ (ইসিএস) টি-টেন লিগের কুমারফিল্ড লেগে ঘটেছে এ ঘটনা। স্বামী ফিন সদরাঙ্গানি যখন বল করছিলেন, তখন উইকেটের পেছনে গ্লাভস পরে দাঁড়ানো স্ত্রী শরন্য সদরাঙ্গানি।

ইসিএস টি-টেন লিগে প্রথম নারী ক্রিকেটার হিসেবে খেলে ইতিহাস গড়েছেন শরন্য। তিনি এবং তাঁর স্বামী দুজনই কেএসভি ক্রিকেট দলের হয়ে খেলেছেন। ফিন হলেন অফস্পিনার আর শরন্য উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁদের একই দলে খেলা ও বোলিং-কিপিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দম্পতিকে নিয়ে আরো একটি বিশেষ ঘটনা আছে। বিয়ের পর সাধারণত স্ত্রীরা স্বামীর পদবি ব্যবহার করলেও ফিন ক্লেইসল শরন্যকে বিয়ে করে হয়েছেন শরন্য সদরাঙ্গানি।

শুক্রবার কুমারফিল্ড লেগের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার মধ্যে ২টিই ছিল কেএসভির। ফাইনাল ম্যাচে ১৭ রানের জয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বামী-স্ত্রীর দল। তবে শরন্য কিপিং করেছেন সেমিফাইনাল ম্যাচে। এ ম্যাচে এক ওভার বোলিং করে ১৬ রান খরচ করেছেন তার স্বামী ফিন। এর আগে এসসি ইউরোপা ক্রিকেট দলের বিপক্ষেও ফিনের বোলিংয়ে কিপিং করেছেন শরন্য। সেই ম্যাচে ২ ওভারে মাত্র ৯ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন ফিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ