1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতের আদানি পাওয়ারের গড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ তিন দিন পর পূর্ণ মাত্রায় পুনরায় চালু হয়েছে। ফলে বাংলাদেশ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

বিপিডিবির সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ থেকে আজ দুপুর ১২টা ৪ মিনিটে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। ইউনিট-২ পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু করায় সন্ধ্যা ৬টায় সরবরাহের পরিমাণ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াটে উন্নীত হয়।

আদানি পাওয়ার সূত্র জানায়, কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইউনিট-২-এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।

২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে। চুক্তি অনুযায়ী, গড্ডায় অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার কথা রয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আদানি পাওয়ার গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশকে প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল।

আদানির ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে গঠিত এই বিদ্যুৎকেন্দ্রটি বিপিডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ