1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৬৩ Time View

‘অনেক কাজ করে ফেলেছি, ক্লান্ত লাগছে’, শাহরুখের মুখে একথা শুনে তাঁকে থাপ্পড় মেরে ছিলেন সরোজ খান। শুক্রবার সরোজ খানের মৃত্যুর পর উঠে এল সেদিনের সেই কথা। এদিন সরোজ খানের মৃত্যুর পর তাঁকে ‘প্রকৃত শিক্ষক’ বলে বর্ণনা করেছেন শাহরুখ।

২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, আমার ক্যারিয়ারের শুরু দিকের কথা আমার এখনও মনে আছে। আমি তখন তিনবেলাই কাজ করছি। সরোজজিকে বলেছিলাম, এত কাজ হাঁপিয়ে গেছি। তিনি সেকথা শুনে আমার গালে চড় মারেন (যদিও সেটা ভালোবেসে)। আর বলেছিলেন, কখনও একথা বলবে না যে অনেক কাজ। আমি তাই নিজেকে ভাগ্যবান মনে করি। যত কাজই থাকুক চাপ লাগে না।

শুক্রবার সরোজ খানের মৃত্যুতে নিজের টুইটার হ্যান্ডেলে শাহরুখ লেখেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার প্রথম এবং প্রকৃত শিক্ষক। নাচের মধ্যে ডুব দিয়ে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা কাটানো যায়, ওনি শিখিয়েছিলেন। উনি যত্ন করে, ভালোবেসে শিখিয়েছেন। সরোজজি চিরকার আমার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। আল্লা ওনার আত্মাকে শান্তি দিন। আমাকে এভাবে গড়ে তোলার জন্য ধন্যবাদ।’

অনেকেই হয়ত জানেননা দুহাত ছড়িয়ে শাহরুখের আইকনিক পোজ কিং খানকে শিখিয়েছিলেন সরোজ খান। এক সাক্ষাৎকারে সরোজ খান বলেন, মরিশাসে যখন বাজিগরের শ্যুটিং হচ্ছে, তখন একটি দৃশ্যে শাহরুখকে আকাশের নিচে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে দিতে দেখা যায়। তারপর জামা খুলে বুকে লেখা নামটি ও দেখায়। এই পোজ আমিই ওকে শিখিয়েছিলাম।’ জিনিউজ, টুইটার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ