1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

হঠাৎ ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪৭ Time View

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে আজ শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারের হয়ে তিন বছর প্রধানমন্ত্রী থাকার পর সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপে।

এদিকে ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর লা আভরের মেয়র হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন ফিলিপে। তাছাড়া গুঞ্জন রয়েছে, করোনাভাইরাসের ধকল কাটিয়ে ওঠার জন্য মন্ত্রিপরিষদে রদবদল করতে পারেন ম্যাখোঁ।

তবে ম্যাখোঁর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানোর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ফিলিপে। তবে নতুন মন্ত্রিপরিষদ গঠনের আগে পর্যন্ত সরকারি দায়িত্বে থাকবেন তিনি।

অবশ্য পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ-র সঙ্গে আলোচনা করেছেন ফিলিপে। ম্যাখোঁ তাতে সমর্থন করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে পাঁচ বছরের মেয়াদে সরকার ঢেলে সাজানো কিংবা অন্তত একবার প্রধানমন্ত্রী বদলানো নতুন নয়।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর তিনি তা গ্রহণ করেছেন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ