1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনার ক্রান্তিকালে খুলছে তাজমহল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪৮ Time View

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ১০ লাখ দুই হাজার পাঁচশ ৩৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ২৪ হাজার চারশ ৩৬ জন।

তার মধ্যে কেবল ভারতেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় লাখ ২৮ হাজার দু’শ পাঁচজন এবং মারা গেছে ১৮ হাজার দু’শ ৪১ জন। করোনাভাইরাসে বিশ্বে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় ভারতের নাম চার নম্বরে রয়েছে।

এরই মধ্যে করোনা ভয় কাটিয়ে সুরক্ষাকে সঙ্গে নিয়ে ভারতে লকডাউন খুলে দেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে জাতীয় স্মৃতিসৌধগুলোও।

ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় আগামী ৬ জুলাই থেকে রেড ফোর্ট, তাজমহলসহ দেশটির সমস্ত স্মৃতিসৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে সৌধগুলো খোলা হলেও থাকছে করোনা সম্পর্কিত উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা।

করোনার জেরে ১৬ মার্চ থেকে ভারতের সবগুলো স্মৃতিসৌধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় পরে খুলতে চলেছে সৌধগুলো।

ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে জানিয়েছেন, ৬ জুলাই থেকে দেশের অমস্ত স্মৃতিসৌধ খুলে দেওয়া হচ্ছে। তবে করোনার পরিস্থিতি বিচার করে রাজ্য সরকার এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ