1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সীমান্তে উত্তেজনা কমাতে বৈঠকেই ভরসা, লাদাখ যাচ্ছেন রাজনাথ-নারাভানে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪৯ Time View

গালওয়ান সংঘর্ষের পর একের পর এক বৈঠক হচ্ছে। তবে সীমান্তে উত্তেজনা এখনো কমেনি। গত মঙ্গলবার চৌশলে ইন্দো-চীন সেনা কমান্ডারদের তৃতীয় বৈঠকেও ‘প্রকৃত সমাধানসূত্র’ বের হয়নি।

নিয়ন্ত্রণরেখা থেকে সেনাবাহিনী সরানোর বিষয়ে এখনো সেনাবাহিনী এবং কূটনৈতিক স্তরে বেশ কয়েকটি বৈঠক প্রয়োজন বলেই মনে করছে ভারতের সেনাবাহিনী।

গত মঙ্গলবার চৌশল সীমান্তে প্রায় ১১ঘণ্টার ম্যারাথন বৈঠক চলে। সেখানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ ও চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ জিংজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের চিফ মেজর জেনারেল লিউ লিন।

জানা গেছে, পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে কিভাবে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে, দু’পক্ষে সেই বিষয়টিই অগ্রাধিকার দেওয়া হয় আলোচনা পর্বে।

তবে পরিস্থিতি ঠিক কোন পথে তার রেশ বুঝতে শুক্রবারই লাদাখ যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান এম এম নারভানে।

জানা গেছে, লাদাখ সীমান্তে মোতায়েন করা সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন মন্ত্রী। পরবর্তী কৌশল এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন সেনা কমান্ডারদের সঙ্গেও।

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চীন সংঘর্ষের পর এই প্রথম লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। এই বৈঠকে থাকবেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি।

এদিকে বেইজিং থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান সাংবাদিকদের বলেন, উভয় পক্ষ কমান্ডার-স্তরের আলোচনার দফায় দফায় ঐক্যমত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। অশান্ত পরিস্থিতির অচলাবস্থা কাটানোরও চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, চীন এ বিষয়কে স্বাগত জানাচ্ছে। আমরা আশা করছি একই লক্ষ্যে ভারত এবং চীন উভয়পক্ষই কাজ করবে। সামরিক এবং কূটনৈতিক স্তরের মাধ্যমে এই যোগাযোগ অব্যাহত থাকবে। আশা করা যায় পরিস্থিতি ঠিক হবে এবং সীমান্তের উত্তাপও কমবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ