1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আমরা চীনকে উপযুক্ত জবাব দিতে চাই : মমতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৭ Time View

চীনের সঙ্গে উত্তেজনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কয়েকটি অ্যাপ বাতিলই যথেষ্ট নয়, আমরা চীনকে উপযুক্ত জবাব দিতে চাই। দেশের স্বার্থে ভারতের কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে, তাতে তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন দেবে বলেও জানিয়েছেন মমতা।

আজ এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়ে আসছি, কিন্তু একদিকে আমাদের আগ্রাসী হতে হবে, অন্যদিকে কূটনৈতিক প্রক্রিয়াও জারি রাখতে হবে।

ভারত-চীন সীমান্তে উত্তেজনা চরমে। মঙ্গলবার দুদেশের পক্ষ থেকে সেনা পর্যায়ের বৈঠকেও উত্তেজনা নিরসনের তেমন কোনো সমাধান সূত্র মেলেনি। এর মাঝেই বেইজিংকে ধাক্কা দিতে ভার্চুয়াল স্ট্রাইক করেছে দিল্লি।

ভারতের নিরাপত্তা ও অখণ্ডতার স্বার্থে সোমবার ৫৯টি চীনা অ্যাপকে বাতিল বলে ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। দিল্লির এই পদক্ষেপকে ‘গভীর উদ্বেগজনক’ বলে জানিয়েছে চীন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ