1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

মানবদেহে করোনা ভ্যাকসিন পরীক্ষার অনুমতি পেল ভারত বায়োটেক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৫ Time View

করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত মানবজাতি এখন উন্মুখ হয়ে চেয়ে আছে একটা ভ্যাকসিন বা প্রতিষেধকের। আপেক্ষায় আছেন কখন একটা সুখবর দেবেন বিজ্ঞানীরা। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির কাজ চলছে জোর কদমে। সেই দৌড়ে পিছিয়ে নেই ভারতও। এবার ভারত বায়োটেককে তাদের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানান হয় যে, ভারতে এই প্রথম মানবদেহে ভ্যাকসিনের ট্রায়াল করা হবে। জুলাই মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। ভারতের ড্রাগ কন্ট্রোল জেনারেল ডা. ভি জি সোমানি এই অনুমতি দিয়েছেন। জুলাই মাস থেকেই মানব শরীরে এই কোভ্যাক্সিন প্রয়োগের প্রথম পর্যায় শুরু হবে। ফলাফল আশানুরূপ আসতে শুরু করলে দ্রুতই দ্বিতীয় পর্যায়ও শুরু করা হবে বলেই জানান হয়েছে।

ভারত বায়োটেক ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে এই ভ্যাকসিনটির সুরক্ষা এবং রোগ প্রতিরোধ কীভাবে করছে তা বিস্তারিতভাবে দেখা হয়। প্রি-ক্লিনিকাল পর্যায়ে এই ভ্যাকসিনের কার্যকারীতাও দেখা হয়েছে। এরপর সব দিকের সাফল্য দেখেই এই অনুমতি দেওয়া হয়েছে।

ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. কৃষ্ণা এল্লা বলেন, ‘আইসিএমআর এবং এনআইভির সহযোগিতা এই ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিডিএসসিওর সক্রিয় সমর্থন এবং সহায়তা এই প্রকল্পের অনুমোদন পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে।’

প্রসঙ্গত, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ