1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনা ভ্যাকসিনের মানব পরীক্ষা শুরু করবে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৬২ Time View

মুসলিম দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটিতে এরই মধ্যে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৫ হাজারের বেশি। এবার করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে সেই ইরান।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি মঙ্গলবার বলেছেন, ‘ইরানি গবেষকরা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই মানুষের ওপর সম্ভাব্য এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাণীর ওপর করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এর মানব পরীক্ষা শুরু হবে। ইরানের গবেষকরা কয়েক মাস ধরে এই ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’

তিনি আরো বলেছেন, সম্প্রতি ইরানে ওষুধ এবং চিকিৎসা সামগ্রী উৎপাদন বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ওষুধগুলোর চাহিদা মেটানো সম্ভব হয়েছে।

সাঈদ নামাকি বলেন, ইরান হচ্ছে ওষুধের কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশীয় কোম্পানি ও গবেষকদের প্রচেষ্টায় ইরান ওষুধের কাঁচামালের রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের তরুণদের কঠোর পরিশ্রম এবং বিভিন্ন কোম্পানির সহযোগিতায় ইরান মাত্র ৬০ দিনের মধ্যে করোনা প্রতিরোধের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ইরানের রাজধানী তেহরানে আজ থেকে আন্তর্জাতিক মেলা শুরু হয়েছে। ভিডিও লিংকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেছেন।

সূত্র- পার্সটুডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ