1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনার সবচেয়ে ভয়াবহ সময়টা এখনো আসেনি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৫ Time View

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে, মহামারির এখনো বাকি আছে। এমনকি সবচেয়ে ভয়াবহ সময়টাই এখনো আসেনি। সংস্থাটির মহাপরিচালক টেদরোস আধানোম ঘেব্রেয়াসুস বলেছেন, বিভিন্ন দেশের সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় তবে সংক্রমণ বাড়বেই।

এদিকে, এক কোটি ছাড়িয়ে গেছে সংক্রমণ, পাঁচ লাখ ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা- এটা আরো দুদিন আগের খবর। হু সতর্কীকরণের পরে আরও চিন্তা বিশ্ব জুড়ে। কারণ একাধিক দেশ যেখানে করোনা নির্মূল হয়েছে বলে দাবি সেই দেশগুলোতে নতুন করে ছড়াচ্ছে ভাইরাস সংক্রমণ। বেজিংয়েই সংক্রমণ এখনো হচ্ছে। চীনে ফের করোনা ছড়িয়ে পড়ায়, ঘটনাস্থল পরিদর্শনে হু প্রতিনিধি দল বেজিং সফর করবেন। এমন পরিস্থিতিতে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল বার্তা একই, পরীক্ষা, ট্রেস, আইসোলেট এবং কোয়ারেন্টিন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত এক কোটি ৪১ লক্ষের বেশি। মৃতের সংখ্যা পাঁচ লাখ আট হাজার পার করেছে। সুস্থ হয়েছেন ৫৬ লক্ষের বেশি। পরিসংখ্যানে সর্বাধিক বাজে পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির মৃত এক লাখ ২৮ হাজারের বেশি। ব্রাজিলে মৃত ৫৮ হাজার তিনশ জনের অধিক। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডে মৃত ৪৩ হাজার পাঁচশ জন পেরিয়ে বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ