1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ডেক্সামেথাসোনেই হবে করোনার চিকিৎসা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৭ Time View

রোনা আক্রান্তদের চিকিৎসায় এ বার ডেক্সামেথাসোন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মাঝারি এবং বেশি মাত্রায় অসুস্থদের ক্ষেত্রে তুলনায় কম খরচের এই স্টেরয়েড ব্যবহার করা যাবে।

রেমডেসিভিরের ভারতীয় সংস্করণ ‘কোভিফর’এরইধ্যেই কিছু রাজ্যে পৌঁছেছে, দ্বিতীয় পর্যায়ে যা কলকাতায় আসার কথা। রেমডেসিভিরের পর এ বার ডেক্সামেথাসোন ব্যবহারের সিদ্ধান্ত। তবে, এর কোনওটিই সরাসরি করোনার ওষুধ নয়।, ব্রিটেনের ১৭৫টি হাসপাতালে ১১ হাজার ৫০০শ রোগীর উপর ডেক্সামেথাসোন প্রয়োগের গবেষণা চালিয়ে বেশ খানিকটা সাফল্যের মুখে দেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ডের গবেষণায় ২৮ দিনে ১৭% মৃত্যুহার কমাতে পেরেছে এ ডেক্সামেথাসন।

এদিকে শনিবারে আগের সব রেকর্ড ভেঙে দিল করোনা সংক্রমণের পরিসংখ্যান। দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৮ হাজার ৫৫২ জন। মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। সংক্রমণের নিরিখে বিশ্বে ভারত এখন চতুর্থ স্থানে।

এই পরিস্থিতিতে দীর্ঘদিন পর শনিবার বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। দেশে করোনা পরীক্ষা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। মন্ত্রী জানিয়েছেন, দেশের মোট আক্রান্তের ৮৫ শতাংশই ৮টি রাজ্যে। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে পরীক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিগোষ্ঠী৷ এই পরীক্ষায় ব্যবহার করা হবে র‌্যাপিড অ্যান্টিজেন কিট৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ