1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র ক্ষমা চাইলে আলোচনায় রাজি ইরান: রুহানি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৫৫ Time View

রানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষমা চাইলে আলোচনার টেবিলে বসতে রাজি আছে ইরান।

আজ বুধবার (২৪শে জুন) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স।

খবরে বলা হয়, ইরানি প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরানের সমস্যা নেই। তবে এ উদ্যোগ তখনই সম্ভব হবে যখন যুক্তরাষ্ট্র তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে। যখন ওয়াশিংটন পরমাণু চুক্তি’র প্রতিশ্রুতিগুলো পূরণ করবে। পাশাপাশি, চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে প্রস্তুত থাকবে।

হাসান রুহানি আরো বলেন, তেহরানকে আলোচনায় বসতে ওয়াশিংটন যেসব আহ্বান জানায় তা নিছকই মিথ্যাচার আর শব্দের খেলা।

২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) স্থায়ী পাঁচ সদস্য দেশ ও জার্মানির সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান। তবে ওই চুক্তির বিরোধিতা করে ট্রাম্প নির্বাচনের আগেই জানান, ইরানের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার রোধ এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে কিছু নেই ওই চুক্তিতে।

যার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষা করেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ