1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আইসিডিডিআর,বিতে করা যাবে করোনা পরীক্ষা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪৩ Time View

আইসিডিডিআর,বিতে শুরু হতে যাচ্ছে করোনা পরীক্ষা। ২৬ জুন থেকে সেখানে নমুনা পরীক্ষা শুরু হবে। নমুনা দেওয়ার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার (২৪ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ জুন থেকে আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক সেন্টারে কোভিড-১৯ এর টেস্ট শুরু হবে। এ জন্য http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। এ ওয়েব অ্যাপ্লিকেশনটি সন্ধ্যা ৬টার সময় খুলে দেওয়া হবে।
সরকার নির্ধারিত সাড়ে ৩ হাজার টাকা দিয়ে এ টেস্ট করানো যাবে। টাকা ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টেস্টের জন্য গলা এবং নাকের গভীর থেকে থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইসিডিডিআর,বি ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. দীনেশ মন্ডল বলেন, রোগীদের এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে অগ্রগণ্য বিষয়। তাই কোভিড-১৯ রোগীদের উন্নতমানের সেবা প্রদান করতে আমরা আমাদের ডায়াগনস্টিক সেন্টারটিকে পুনঃসংস্কার করেছি।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টেস্টের প্রক্রিয়া চালু করলেও পরবর্তী সময় সর্বস্তরের মানুষের জন্য আরও সহজ প্রক্রিয়াতে একে রূপান্তর করা হবে।
আইসিডিডিআর,বি মার্চ থেকে বিনামূল্যে স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া নমুনা পরীক্ষা করে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ