1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

লাদাখের বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরানোর সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪৮ Time View

লাদাখের গালওয়ান সীমান্তে চীন ও ভারতের মধ্যে সংঘর্ষের ঘটনায় হতাহতের জেরে সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত। তবে গতকাল মঙ্গলবার দুই দেশই সিদ্ধান্ত নিয়েছে- পূর্ব লাদাখ থেকে পিছু হঠার ব্যাপারে।

সেনা কমান্ডার পর্যায়ে দীর্ঘ বৈঠকের পর চীন ও ভারত সিদ্ধান্ত নিয়েছে- পূর্ব লাদাখের বিরোধপূর্ণ এলাকাগুলো থেকে দু’দেশই সেনা সরিয়ে নেবে।

তবে এ ব্যাপারে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নির্ভরযোগ্য সেনা সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, পূর্ব লাদাখে দুই বাহিনী ঠিক কিভাবে পিছিয়ে যাবে, বা কবে থেকে বাহিনী সরিয়ে নেওয়ার কাজ হবে, সেসব খুঁটিনাটি দুই বাহিনী পরে ঠিক করবে।

চীনের সরকারি সংবাদপত্র পিপলস ডেইলি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এক টুইট বার্তায় জানিয়েছে, দুই সেনা কমান্ডারের মধ্যে দ্বিতীয় বৈঠকটি প্রমাণ করে যে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে নিতে এবং উত্তেজনা কমিয়ে ফেলতে চাচ্ছে ভারত ও চীন।

বৈঠকে ভারতের পক্ষ থেকে ১৪ কোরের লেফটেন্যান্ট জেনারেল হারিন্দার সিং ছিলেন এবং চীনের পক্ষ থেকে ছিলেন তিব্বত সামরিক জেলার কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। বৈঠকে ভারত দাবি করেছে, গালওয়ান উপত্যকায় পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে চীন।

এসব নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে, ভারতের প্রস্তাব অনুসারে দুই দেশের সেনা সংখ্যা কমানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বৈঠকে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে চীন ও ভারতের মধ্যে বহু দশক ধরেই পরস্পরবিরোধী দাবি আছে।

সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ