1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

পাকিস্তানি ড্রোন ভূপাতিতের দাবি ভারতে

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪৭ Time View

জম্মু কাশ্মিরের কাঠুয়ার কাছে একটি অস্ত্রবোঝাই ড্রোন ভূপাতিত করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আমেরিকায় তৈরি এম৪ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি ড্রোনটি ব্যবহার করে ‘সন্ত্রাসীদের’ কাছে অস্ত্র পৌঁছানোর চেষ্টা করেছে পাকিস্তানি বাহিনী।
কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ পুরনো। পারমাণবিক শক্তিধর দুই দেশ পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করলেও প্রত্যেকে আলাদা অংশ শাসন করে। ২০১৯ সালের আগস্টে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও রাজ্যের মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে ফেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। ওই পদক্ষেপ ঘিরে কাশ্মিরে আরোপ করা কঠোর বিধিনিষেধ এই বছর খানিকটা শিথিল হলেও বেড়েছে ভারতীয় নিরাপত্তা অভিযান। ভারতীয় কর্তৃপক্ষের কাছে সন্ত্রাসী আখ্যা পাওয়া কাশ্মিরে দিল্লির শাসনের বিরোধিতাকারীরাই মূলত এই অভিযানের লক্ষ্য। পাকিস্তানি কর্তৃপক্ষ এসব ‘সন্ত্রাসীদের’ অস্ত্র সহায়তা দিয়ে থাকে বলে অভিযোগ ভারতের।
কাশ্মিরের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘শনিবার ভূপাতিত করা ড্রোনটি ব্যবহার করে আলী ভাই নামে এক সন্ত্রাসীর কাছে অস্ত্র পৌঁছানো হচ্ছিল। ড্রোনটিতে তার নাম লেখা ছিল।’
তিনি বলেন, ‘আট ফুট লম্বা ড্রোনটি কাঠুয়া সেক্টরে বিএসএফ’র একটি তল্লাশি চৌকির উল্টো দিকে পাকিস্তানি অংশ থেকে পরিচালনা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।’
ভারতীয় কর্তৃপক্ষের দাবি শনিবার ভোর ৫টা ১০ মিনিটের সময় ভারতীয় সীমানার ২৫০ মিটার ভেতরের আকাশে উড়তে দেখেন বিএসএফ সদস্যরা। পরে নয় রাউন্ড গুলি ছুড়ে এটিকে ভূপাতিত করা হয়। ঘটনাস্থল থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই একই ধরনের অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ