1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ব্রাজিলে করোনায় মৃত্যু ৩৭ হাজার, আক্রান্ত ৭ লাখ ছুঁই ছুঁই

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৩ Time View

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসের শিকার প্রায় ৭ লাখ মানুষ এবং মৃত্যু ৩৭ হাজারের কাছাকাছি। এ সংখ্যা ব্রাজিলকে সংক্রমণে দ্বিতীয় ও প্রাণহানিতে তৃতীয় অবস্থানে নিয়ে গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৭৫ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৯২ হাজারে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৫৪২ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৬ হাজার ৪৯৯ জনে ঠেকেছে।
সময়ের সাথে আক্রান্তের হার পাল্লা দিয়ে বাড়লেও সে তুলনায় কম সুস্থতার সংখ্যা। তারপরও লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ করোনা থেকে পুনরুদ্ধার হয়েছেন।
এদিকে বিশ্বের পঞ্চম বৃহৎ রাষ্ট্রটির এমন অসহায় আত্মসমর্পণে ভেঙে পড়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা।
এমন অবস্থায় দেশের জনগণের দ্বারা কঠোর সমালোচনার মুখে পড়েন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দেশটিতে করোনার সংক্রমণ ও মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে দাবি বিশ্লেষকদের। যার জন্য প্রেসিডেন্টের খামখেয়ালিপণা সিদ্ধান্তই দায়ী বলে মনে করেন তারা।
এমন অবস্থায় করোনার আর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বল ঘোষণা দিয়ে ফের তুমুল সমালোচনার মুখে বলসোনারো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ