1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনা আক্রান্তের সংখ্যায় স্পেনকে ছাড়াল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৫১ Time View

মাত্র একদিনের ব্যবধানেই করোনাভাইরাসে বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় ছয় থেকে পাঁচ নম্বরে উঠে এলো ভারত। গত শুক্রবার তারা ইতালিকে ছাড়িয়ে ছয়ে উঠেছিল। শনিবার ছাড়িয়ে গেছে স্পেনকেও।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ভারতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন। স্পেনে আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৩১০ জন। আক্রান্তের হিসাবে এখন ভারতের ওপরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্য।
সংক্রমণ হু হু করে বাড়লেও কিছুটা আশার কথা, তালিকার অনেক দেশের তুলনায় ভারতে মৃত্যুহার কিছুটা কম। যেমন- ইতালিতে মারা গেছেন ৩৩ হাজারের বেশি, স্পেনে ২৭ হাজার, ব্রাজিলে ২৫ হাজার, যুক্তরাজ্যে ৪০ হাজার আর যুক্তরাষ্ট্রে মৃত্যুর ঘটনা এক লাখেরও বেশি। সেই তুলনায় ভারতে এ পর্যন্ত মারা গেছেন সাড়ে ৬ হাজারের মতো। এর মধ্যে শনিবার প্রাণ হারিয়েছেন ২৯৪ জন।
গতকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটিতে নতুন করে ৯ হাজার ৮৮৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
ভারতে করোনা সংক্রমণের কেন্দ্রে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লি। সরকারি হিসাবে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি, তামিলনাড়ুতে ২৮ হাজার, দিল্লিতে ২৬ হাজার ও গুজরাটে আক্রান্ত ১৯ হাজার মানুষ।
তথ্যসূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ