1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বিয়ের অনুষ্ঠান থেকে নতুন করে করোনা ছড়াল ইরানে

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪৬ Time View

শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নতুন ভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে তিনি জানান যে, দ্বিতীয় সংক্রমণের (সেকেণ্ড ওয়েভ) ঝুঁকি সত্ত্বেও অর্থনীতি সচল রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই।

ইরানে করোনাভাইরাসের সংক্রমণ কমায় মধ্য এপ্রিল থেকে লকডাউন শিথিল করা শুরু হয়।

সম্প্রতিক দিনগুলোতে ইরানে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।

ইরানে বৃহস্পতিবার ৩ হাজার ৫৭৪ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়। দেশটিতে ফেব্রুয়ারিতে প্রাদুর্ভাব শুরুর পর এটাই সর্বোচ্চ সংখ্যা।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেয়া বক্তব্যে রুহানি বলেন, আমরা একটি এলাকায় করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে দেখেছি। একটি বিয়ের অনুষ্ঠান থেকে এ সংক্রমণ ছড়িয়েছে।

তিনি বলেন, এই বিষয়টি জনগণ ও স্বাস্থ্যকর্মীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে।এতে অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে।

বিয়ের অনুষ্ঠানটি কোথায় হয়েছিল, তা বলেননি হাসান রুহানি।

ইরানে শুক্রবার ২ হাজার ৮৮৬ জন কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ১৫৬।আর মারা গেছেন ৮ হাজার ১৩৪ জন।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ