1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ফ্লয়েড হত্যা : বরখাস্ত সহকর্মীর সমর্থনে ৫৭ পুলিশের ইস্তফা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪৬ Time View

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। এরই মধ্যে একের পর এক অন্য ঘটনা সামনে আসছে।

কথা কাটাকাটির এক পর্যায়ে ৭৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেয় মার্কিন পুলিশ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওই ঘটনায় চিৎ হয়ে পড়ে যাওয়া বৃদ্ধের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। এমনকি বৃদ্ধকে ঘটনাস্থলে আর নড়তেও দেখা যায়নি। সেই ঘটনার জেরে বাফেলোর অভিযুক্ত দু’জন পুলিশকে বরখাস্ত করা হয়।

অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে তদন্তের ঘটনা নতুন মোড় নিয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিনা বেতনে বরখাস্তের প্রতিবাদে বাফেলো পুলিশ টিমের মোট ৫৭ জন ইস্তফা দিয়েছেন।

বাফেলো পুলিশ জানিয়েছে, সহকর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জেরে বাফেলো ইআরটি টিম ইস্তফা দিয়েছে। নিজেদের দলের দুই সদস্যদের প্রতি এ ধরনের আচরণে তারা মর্মাহত বলেও জানিয়েছে। তবে ওই ৫৭ জন পুলিশ বিভাগ থেকে ইস্তফা দেয়নি, কেবল ইআরটি (পুলিশের বিশেষ শাখা) থেকে ইস্তফা দিয়েছে।

জানা গেছে, জর্জ ফ্লয়েড হত্যার জেরে বিক্ষোভ চলছিল বাফেলোতে। সে সময় বিক্ষোভ থামাতে যায় ইআরটি টিম। সে সময় ৭৫ বছর বয়সী বৃদ্ধকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেন পুলিশের ওই দুই সদস্য।

আহত গুজিনো একজন অ্যাক্টিভিস্ট। তার স্বজনরা বলছেন, তিনি অত্যন্ত শান্ত স্বভাবের।

তাকে ধাক্কা মারার ভিডিওটি দেখতে পারেন …

সূত্র : ওয়াশিংটন পোস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ