1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে

লাদাখে নতুন সেনা কমান্ডার নিয়োগ করেছে চীন, উত্তেজনা আরো বাড়বে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫০ Time View

ভারতের সঙ্গে সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখে নতুন সেনা কমান্ডার নিয়োগ করেছে চীন। নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন সেনা মোতায়েন করলেও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছিল। তার মধ্যেই চিনের সেনা পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার নিযুক্ত হয়েছেন জেনারেল জু ওইলিং। নতুন কমান্ডার নিয়োগের ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছে কূটনৈতিক শিবির। চায়না রাষ্ট্রিয় গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতের দ্য হিন্দু পত্রিকা।

জেনারেল জু ওইলিং এর আগেও ওয়েস্টার্ন থিয়েটারে কাজ করেছেন। তিনি সামরিক বাহিনীর কমান্ডার পদে ছিলেন। ফলে অনেক কিছুই তার পরিচিত এবং নখদর্পণে। তাই কৌশলগত ভাবেই চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কূটনৈতিক শিবিরের ব্যাখ্যা। আবার আগামিকাল শনিবারই দু’দেশের সামরিক পর্যায়ের বৈঠক রয়েছে। এমন পরিস্থিতিতে জু ওইলিংয়ের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক শিবির।

চীনের ওই রিপোর্টের সূত্রে জানা গিয়েছে, জেনারেল জু ওইলিং জেনারেল ঝাও জোঙ্গকির অধীনে কাজ করবেন। ঝাও এক সময় ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার ছিলেন। তিনি পদাতিক, বিমান সেনা এবং রকেট ফোর্সের পুরো বিষয় দেখভাল করতেন। চীনের সেনাবাহিনীর পাঁচটি থিয়েটারের মধ্যে এই ওয়েস্টার্ন থিয়েটারের উপর ভারত-চীন সীমান্তের নিরাপত্তার ভার ন্যস্ত। আবার ২০১৭ সালে যখন ডোকালাম সীমান্তে কয়েক মাস ধরে ভারত-চীন সীমান্ত বিবাদ চলছিল তখনও ওয়েস্টার্ন থিয়েটারের দায়িত্বে ছিলেন এই জেনারেল ঝাও। তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। ভারত-চীন সেনা মোতায়েন সংক্রান্ত বিষয়ে জেনারেল ঝাও জোঙ্গকি এবং জেনারেল জু ওইলিং— এই দুই সেনা কর্মকর্তাই সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে।

প্রায় মাসখানেক ধরে পূর্ব লাদাখের পার্বত্য অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘাতে লিপ্ত রয়েছে চীনা ও ভারতীয় বাহিনী। বাড়ছে তিক্ততা। এমন পরিস্থিতিতে পূর্ব লাদাখের দুই প্রান্তে ভারী যুদ্ধ সামগ্রী, অস্ত্র, আর্টিলারি গান এবং কমব্যাট ভেহিকল মজুত রাখার কাজ শুরু হয়েছে। দুই দেশই অতিরিক্ত বাহিনী, সামরিক যান ও প্রচুর অস্ত্রসম্ভার পাঠিয়েছে।

সূত্র- দ্য হিন্দু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ