1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার

বিমানে ওঠার আগে নেগেটিভ, অবতরণের পর করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪৭ Time View

দোহা থেকে একটি বিমানে যাত্রীরা অ্যাথেন্সে আসার পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার জেরে কাতারের সঙ্গে সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করে দিয়েছে গ্রিস।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি বিমানে ৯১ জন যাত্রী গ্রিসে আসার পর পরীক্ষা করে ১২ জনই করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

গ্রিক সিভিল প্রটেকশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, মহামারি বিবেচনা করে কাতারের সঙ্গে সব ধরনের বিমান যাওয়া-আসা ১৫ জুন পর্যন্ত স্থগিত করা হলো।

তবে কাতার এয়ারওয়েজ বলছে, অ্যাথেন্সে অবতরণের আগে দোহা থেকে বিমানে তোলা সকল যাত্রী করোনা মুক্ত ছিল। ফ্লাইটের আগে সকল যাত্রীকে পরীক্ষা করেই তোলা হয়েছে।

কাতার বলছে, আক্রান্ত ১২ ব্যক্তি দোহায় করোনা সংক্রমিত হয়নি। এদিকে সিভিল প্রটেকশন অথরিটি বলছে, জাপান থেকে একজন গ্রিক নাগরিক এসেছে, অস্ট্রেলিয়া থেকে এসেছে দুজন গ্রিক নাগরিক এবং নয়জন পাকিস্তানি নাগরিক এসেছে গুজরাট থেকে; তাদের সবারই গ্রিসের পাসপোর্ট আছে। আক্রান্তদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা আছে।

যারা আক্রান্ত হয়নি, তাদেরও সাতদিনের জন্য কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারপর তাদের পরীক্ষা করে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র : মিরর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ