1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

আইএসের বোমা হামলায় আফগান সাংবাদিক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৯ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক এবং একজন টেকনিশিয়ান নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

শনিবার (৩০ মে) একটি মিনি ভ্যানে করে বেসরকারি টেলিভিশন খুরশিদ চ্যানেলের ১৫ জন কর্মী যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে চ্যানেলটির অর্থনৈতিক রিপোর্টার মীর ওয়াহিদ শাহ এবং টেকনিশিয়ান শফিক আমিরি নিহত হন। এই হামলায় আরও সাতজন সংবাদকর্মী আহত হয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার কথা নিশ্চিত করেছে।

খুরশিদ টিভি স্টেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রফি রফিক সিদ্দিকী বলেছেন, ‘আমাদের সহকর্মী অর্থনৈতিক রিপোর্টার মীর ওয়াহেদ শাহ এবং প্রযুক্তি বিভাগের কর্মী শফিক আমিরী জঙ্গি হামলায় শহীদ হয়েছেন।’

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো এই হামলার নিন্দা জানিয়েছে। গত বছর একই রকম হামলায় খুরশিদ টিভির দুই কর্মচারী নিহত ও দুজন আহত হয়েছিল।

তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলো বারবার আফগান সাংবাদিকদের টার্গেট করছে। আফগান মিডিয়াগুলোর জন্য ২০১৮ সাল ছিল সবচেয়ে মারাত্মক বছর, সে সময় ১৫ জন সাংবাদিককেকে হত্যা করেছে জঙ্গিরা।

সূত্র- এবিএনএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ