1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

কোমা থেকে জাগলেন করোনাক্রান্ত ব্রিটিশ পাইলট! বাঁচাবে ফুসফুস ট্রান্সপ্ল্যান্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৪৮ Time View

ভিয়েতনামে করোনাভাইরাসে আক্রান্ত একজন ব্রিটিশ রোগী লাইফ সাপোর্টে ছিলেন।তিনি কোমায় থাকা অবস্থা থেকে জেগে উঠেছেন। তবে তার জীবন বাঁচাতে ফুসফুস প্রতিস্থাপনের (ট্রান্সপ্ল্যান্ট) প্রয়োজন হবে বলে জানা গেছে।

৪৩ বছর বয়সী এই ব্যক্তিকে ভিয়েতনাম এয়ারলাইন্সের পাইলট।

তাকে ভিয়েতনামে করোনাভাইরাস সবচেয়ে গুরুতর রোগী হিসাবে অভিহিত করা হয়েছে।

ভিয়েতনামে এখনো পর্যন্ত করোনাভাইরাসে কেউ মারা যায়নি।

ভিয়েতনাম টাইমস জানিয়েছে, এই ব্যক্তিকে ১৮ মার্চ হো চি মিন সিটির হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

২ মে চিকিত্সকরা তাকে করোনাভাইরাস মুক্ত বলে ঘোষণা করেছিলেন।

তবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফুসফুসসহ অন্য অঙ্গপ্রতঙ্গে গুরুতর জটিলতা রয়েছে বলে জানান তারা।

পত্রিকাটির খবর অনুসারে, ২২ মে এই পাইলটকে রাজধানীর চৌ রায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। , তিনি নিবিড় পরিচর্যায় ছিলেন।

তবে চেতনানাশকের কার্যকারিতা কমে যাওয়ার পরে তিনি কোমা থেকে বেরিয়ে এসেছিলেন। এরপর তিনি ডাক্তারদরে সঙ্গে ‘প্রাথমিক যোগাযোগ’ করতে সক্ষম হন।

পত্রিকাটি জানিয়েছে, গত সপ্তাহে একটি ‘স্ক্যান’-এ তার ফুসফুসের ক্ষমতার উন্নতি দেখা গেছে।

তবে ফুসফুস প্রতিস্থাপন ‘ফুসফুসের ক্ষমতার উন্নতি না হ্ওয়া পর্যন্ত জীবন বাঁচানোর একমাত্র সমাধান বলে মনে করা হচ্ছে।’

সূত্র : স্কাই নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ