1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

সৌদির প্রতিরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র : পেন্টাগন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৪৯ Time View

সৌদি আরবের সাথে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।সৌদির প্রতিরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র শান রবার্টসন এ কথা জানান।

আরব নিউজ গ্রুপের পত্রিকা আশার্ক আল-আওসতকে এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার রবার্টসনকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, ইরান সম্পর্কিত যেকোনো জরুরি অবস্থা মোকাবেলায় বিমান প্রতিরক্ষাসহ আঞ্চলিক অভিযানে মার্কিন বাহিনী সহায়তা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমরা আঞ্চলিক বিমান প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সৌদি সশস্ত্র বাহিনীর সাথে কাজ করছি।

শান রবার্টসন বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। কারণ মার্কিন-সৌদি প্রতিরক্ষা অংশীদারিত্ব অনেক পুরনো।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, সামুদ্রিক সুরক্ষা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত করতে আমরা একযোগে কাজ করছি।

মার্কিন নৌ কমান্ডার বলেন, অল্প সময়ের মধ্যে এই অঞ্চলে নিজের সেনা সংখ্যা বাড়ানোর সক্ষমতা বজায় রাখার লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের।

সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ