1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৫০ Time View

ইসরায়েল একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।আর সেটি হলো-জর্ডান ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।এ প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

লেবাননের নূর রেডিও চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হাসান নাসরুল্লাহ এ হুঁশিয়ারি দেন।

ইসরায়েলকে ক্যান্সার বলে আখ্যায়িত করে হাসান নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

তিনি বলেন, এই পরিকল্পনা অনুসারে ইসরায়েল পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে। ফিলিস্তিনিদের জন্য বিকল্প রাষ্ট্র হিসেবে জর্ডান ভুখণ্ডকে তারা ঠিক করেছে।

হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার সাহস করবে না। কারণ তারা মুসলিম এ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে জানে।

তিনি বলেন, ইসরায়েল কোনোরকম যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধকামী সংগঠন তাতে জড়িয়ে পড়বে।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইসরায়েল যদি হামলা চালায় তবে হিজবুল্লাহ এমন কঠোর জবাব দেবে যার মুখে বর্ণবাদী ইসরায়েলি সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ