1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

প্রতিবেশীদের জন্য় বিপজ্জনক হয়ে উঠছে মোদি সরকার : ইমরান খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪৭ Time View

ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যেই নয়া দিল্লির বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মোদি সরকারের তুলোধনা করে বুধবার টুইটারে ইমরান লিখেছেন, প্রতিবেশি দেশগুলোর জন্য় মোদি সরকার বিপজ্জনক হয়ে ওঠছে। এজন্য় ভারতের ‘উদ্ধত সম্প্রসারণের নীতি’কেই দায়ী করেছেন তিনি।

টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের উদ্ধত সম্প্রসারণের নীতি খানিকটা নাত্‍সির মতো, যা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য় বিপজ্জনক হয়ে উঠছে। নাগরিকত্ব আইনের মাধ্য়মে বাংলাদেশ, চীন, নেপাল সীমান্তে বিরোধ আর পাকিস্তানের জন্য় ফলস ফ্ল্য়াগ অপারেশন।

এর আগেও জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও সংশোধনী নাগরিকত্ব আইনের বিরোধিতায় নয়া দিল্লির সমালোচনা করেছিলেন ইমরান। আর এখনো দেশটির বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

২০১৭ সালে ডোকলামে অচলাবস্থার পর সম্প্রতি পূর্ব লাদাখে প্য়াংগং সো এলাকায় মুখোমুখিভাবে অবস্থান করে ভারতীয় ও চীনা সেনা। লাদাখে অচলাবস্থা নিয়ে ভারত ও চীনের সামরিক বাহিনীর মধ্য়ে ৬ দফায় আলোচনার প্রয়াস চালানো হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

গালওয়ান উপত্য়কায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপর বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে চীন। এর পাল্টা হিসেবে বাড়তি সেনা মোতায়েন করছে ভারতও। উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচলপ্রদেশ, লাদাখে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ