1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইন নিষিদ্ধ করল ফ্রান্স

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪৮ Time View

কভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স। বুধবার ফ্রান্স সরকার এক আদেশে জানিয়েছে, আগের যে আদেশে কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরকুইন ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল তা বাতিল করা হলো। এখন থেকে এ রোগীদের ক্ষেত্রে এ ওষুধ আর ব্যবহার করতে পারবে না হাসপাতালের ডাক্তাররা।

ফ্রান্সের এ সিদ্ধান্ত আসলো বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ার এ ওষুধের পরীক্ষামুলক প্রয়োগ স্থগিতের দুইদিন পর। এ ওষুধ মানব দেহের জন্য কতটুকু নিরাপদ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডব্লিউএইচও। ব্রিটিশ জার্নাল ল্যানসেট জানায়, যে সব রোগীদের ম্যালেরিয়ার এ ওষুধ দেয়া হয় তাদের মধ্যে মৃত্যুর হার বেশি এবং হৃদযন্ত্রেও সমস্যা হয়। এছাড়া আরো হাতাশাজনক পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে এ ওষুধে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ওষুধ ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রেও হাইড্রোক্সিক্লোরকুইন নিরাপদ প্রমাণ হয়নি। সোমবার ডব্লিউএইচও জানিয়েছে, কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কভিড-১৯ চিকিৎসায় বিশ্বে অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তা চলবে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ