1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

স্পেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪৬ Time View

মহামারী করোনাভাইরাসে মৃতদের স্মরণে ১০ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে স্পেন। মৃত ২৭ হাজারের বেশি মানুষকে শ্রদ্ধা জানাতে শোক ঘোষণা করেছে স্পেন সরকার।

বুধবার থেকে দেশজুড়ে এ শোক পালন করা হবে বলে জানিয়েছেন স্পেন সরকারের মুখপাত্র মারিয়া জেসুস। মৃতদের স্মরণে এ সময় পতাকা অর্ধনমিত রাখা হবে। সেই সাথে রাষ্ট্রপ্রধানের সভাপতিত্ত্বে জুনের ৫ তারিখ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১০ দিনের এই শোকপালন।

ওয়াল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩৩৯ এবং মারা গেছে ২৭ হাজার ১১৭ জন। তবে সম্প্রতি পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে স্পেনে। ফলে লকডাউন ধীরে ধীরে শিথিল করতে যাচ্ছে দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ