1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

করোনামুক্তির পথে সৌদি আরব, দুই তৃতীয়াংশ রোগীই সুস্থ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৪৬ Time View

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ রোগীই সুস্থ হয়ে উঠেছে। সর্বশেষ গতকাল (২৫ মে) দেশটিতে একদিনে ২ হাজার ১৪৮ জন করোনা রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬৬৮ জন। যা প্রায় মোট শনাক্তের ৩ ভাগের ২ ভাগ। এই অবস্থায় সৌদি আরবের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির স্বাস্থ মন্ত্রণালয়।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মাদ আব্দুল আলী জানিয়েছেন, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা শনাক্ত রোগী রয়েছে ২৮ হাজার ৭২৮ জন। যাদের মধ্যে মাত্র ৩৮৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে গতকাল দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৯৫ জনে।

এ সময় করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে তিনি স্বাস্থ্য নির্দেশনাগুলো মেনে চলার প্রতি জোর দিয়েছেন। বিশেষ করে, ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার ও ঘন ঘন হাত ধোয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আব্দুল আলী জানান, সৌদিতে সর্বশেষ ২৪ ঘন্টায় মারা গেছে ৯ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৯ জন।

পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় দেশজুড়ে জারি করা কারফিউ ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ৩১ মে থেকে ২০ জুনের মধ্যে খুলে দেওয়া হবে মসজিদগুলোও। নিরাপদ দূরত্ব বজায় রেখে সেখানে মানুষ নামাজ পড়তে যেতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী ২১ জুন থেকে সৌদি আরবে জারি করা কারফিউ প্রত্যাহার করা হচ্ছে। তবে শুধু পবিত্র মক্কা নগরীতে ব্যতিক্রম থাকবে। সেখানে কারফিউ বহাল থাকবে। কিন্তু কারফিউর সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। সেখানে কারফিউ থাকবে বিকেল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

২১ জুন থেকে কড়াকড়ি আরও কমানো হবে। কড়াকড়ি কমলেও ২০ জুন পর্যন্ত বেলা তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। দেশের ভেতরে চলাচল, মসজিদে নামাজ আদায় ও সরকারি–বেসরকারি খাতে কাজ শুরু হওয়ার কথা ৩১ মে।

তথ্যসূত্র: আল আওসাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ