1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

থাইল্যান্ডে বানরের ওপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৫০ Time View

এবার করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে থাইল্যান্ড। বানরের ওপর করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে থাইল্যান্ড সরকার। গত শনিবার থেকে এই ট্রায়ালের কাজ শুরু করা হয়েছে। থাইল্যান্ড প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে ইদুঁরদের ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল করা হয়। সেই পরীক্ষা সফল হয়েছে। এরপরেই বানদরদের ওপর ভ্যাকসিনের ট্রায়াল দেওয়ার কাজ শুরু হয়।

থাইল্যান্ডের উচ্চশিক্ষা, বিজ্ঞান মন্ত্রী সুভিট মেয়সিনসি জানান, বানরের ওপর পরীক্ষা সফল হবে বলেই আশা করা হচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। তারপর বৃহত্তর পদক্ষেপের কথা অর্থাৎ মানব শরীরে ট্রায়ালের কাজ শুরু করার ভাবনা-চিন্তা করা হচ্ছে।

মানব জাতির স্বার্থে এই ট্রায়াল শুরু করা হয়েছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার প্রায়ুথ চান-ওচা। তাঁর নির্দেশেই কাজ শুরু হয়েছে ও গোটা বিশ্বের লড়াই থাইল্যান্ডও সামিল বলে জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী।

গত বুধবারই এই ভ্যাকসিন ট্রায়ালের কথা ঘোষণা করেছিল থাইল্যান্ড। জানা গেছে, থাইল্যান্ডের দুটি কম্পানি এই ভ্যাকসিন তৈরির কাজ করছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা মডার্না আইএনসি জানায়, তাদের তৈরি ভ্যাকসিন শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে অনেকটাই সফল হয়েছে। মোট ৪৫ জন স্বেচ্ছাসেবকের ওপর মডার্নার তৈরি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল গত মার্চ মাসে। তবে এঁরা কেউই করোনা আক্রান্ত ছিলেন না। এদের মধ্যে ৮জনের শরীরে করোনার মোকাবিলা করার মতো প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে খবরে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ