1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

করোনা মোকাবেলায় ‘টাইগার ফোর্স’ গড়বে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৩৫ Time View

করোনার ভয়াল আঘাত ভেঙেচুরে তছনছ করে দিচ্ছে বিশ্ব। বাদ যায়নি ইমরান খানের দেশ পাকিস্তানও। বরং দেশটির অবস্থা আরও ভয়ের, কারণ সেখানে সংক্রমণ ঠিক কতটা ছড়িয়েছে সে ব্যাপারে স্পষ্ট অনুমানও করতে পারছে না প্রশাসন। জনগণ কোয়ারেন্টিন মানেন না, রাস্তাঘাটে ঘুরছেন। মসজিদগুলো বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির ইসলামপন্থীরা।

এই পরিস্থিতিতে সোমবার রাতে বাংলাদেশ সময়ের সাড়ে ১০ টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। সংক্ষিপ্ত বক্তৃতায় ইমরান বলেন, করোনা সংক্রমণের মোকাবেলায় আমেরিকা বা উন্নত দেশগুলি যে পরিমাণ অর্থ খরচ করছে তেমন সাধ্য ও সংস্থান ইসলামাবাদের নেই। কিন্তু ইসলামাবাদের যা রয়েছে আবার অনেকেরই নেই। তা হল, ইমান অর্থাৎ স্বাভিমান ও যুবশক্তি। করোনা সংক্রমণের মোকাবেলায় এই দুই শক্তিকেই কাজে লাগাতে চায় তাঁর সরকার। সেই জন্যই গঠন করা হচ্ছে ‘টাইগার ফোর্স’।

কারা থাকবে টাইগার ফোর্সে?

ইমরান খান বলেন, এটা কোনও সামরিক বাহিনীর অংশ নয়। বরং স্বেচ্ছায় যারা দেশের সেবা করতে চান এই বাহিনীতে তারা যোগ দিতে পারেন। সরকার ও সামরিক বাহিনীর পরামর্শমতো তারা কাজ করবেন। কোনও প্রদেশে লকডাউন ঘোষণা করা হলে এরাই গরিব ও প্রান্তিক মানুষের কাছে রেশন ও ওষুধ পৌঁছে দেবেন। সেই সঙ্গে মানুষকে বোঝাবেন কোয়ারেন্টাইনে থাকা কেন জরুরি। ইমরান বলেন, অল্পবয়সী ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, ছাত্র সবাই এই বাহিনীতে যোগ দিতে পারেন।

এদিন বক্তৃতার সময় ইমরান বারবার ইসলামিক আদর্শ ও মূল্যবোধের প্রসঙ্গ তুলে আনেন। বলেন, ইসলামের দর্শনই হল গরিবের সেবা করা। সেই সঙ্গে ইমানদারির সঙ্গে জীবনযাপন করা। যারা এই দুর্দিনের সুযোগ নিয়ে খাবার মজুতদারি করবেন, যাদের কারণে গরিব মানুষের খাবারের সঙ্কট হতে পারে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

এ ছাড়া প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলও ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী। সেই সঙ্গে জানিয়েছেন, এই তহবিলে কেউ অর্থ দান করলে সরকার জানতেও চাইবে না সেই উপার্জনের উৎস কী। তা ছাড়া কর ছাড়ের সুবিধাও পাওয়া যাবে।

উল্লেখ্য, ওয়ার্ড ওমিটারের দেওয়া তথ্য মতে পাকিস্তানে করোনাভাইরাসে এখন পর্যন্ত (৩১ মার্চ বিকাল) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে চারজন। আক্রান্ত হয়েছে ১৪৮ জন।

সূত্র- দ্য নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ