1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
এবিজি স্পোর্টস সিটির অন্যরকম দিন উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে নির্বাচনের আগে তেল‌আবিবে নেতানিয়াহু বিরোধী হাজারো মানুষের বিক্ষোভ | Boishakhi Online মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪১ নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন, বাণিজ্য সম্পর্ক জোরদারের ইঙ্গিত বিপি সিঙ্গাপুর ও কাতার এনার্জি থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে বায়ুদূষণে পঞ্চম ঢাকা টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বিয়ে পিছিয়ে দিয়ে ‘করোনাযুদ্ধে’ নারী চিকিৎসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৫৬ Time View

করোনায় কাঁপছে ভারত। শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। এমন অবস্থায় রবিবারই বিয়ে হওয়ার কথা ছিল ভারতের কেরালার কুন্নুরে কর্মরত চিকিত্‍সক সাফির। কিন্তু করোনার রোগীদের সেবা করার জন্যই বিয়েটা পিছিয়ে দিলেন তিনি। মনোযোগ দিয়েছেন চিকিৎসাসেবায়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সাফির বিয়ে হওয়ার কথা ছিল গত রবিবার। কিন্তু তিনি সেই বিয়ের দিন পিছিয়ে দিলেন। কারণ, তিনি চিকিত্‍সক। দেশের এই পরিস্থিতির মধ্যে বিয়ে করার মতো বিলাসিতা তার জীবনে আর নেই। তার জীবনের যা পেশাগত কর্তব্য, তাই তিনি পালন করলেন। বিয়ের দিনটা পুরোটাই কাটল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। রবিবার চিকিত্‍সক হিসেবে রোগী সেবা করেই দিন কাটালেন তিনি।

সাফির স্বামী দুবাইয়ের ব্যবসায়ী। ২৯ মার্চ বিয়ের জন্যই তিনিও তৈরি ছিলেন। কিন্তু কনে বলে দিল, এখন বিয়ে হবে না। আগে দেশের অবস্থা ভালো হউক। আপাতত চিকিত্‍সক হিসেবে কাজ করতে চান তিনি। তবে এই নিয়ে বিশেষ কথা বলতে চান না সাফি। তিনি বলেন, দেখুন বিয়ে অপেক্ষা করতে পারে, অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি, তারা অপেক্ষা করতে পারবেন না। তাই আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। এর বাইরে কিছুই নয়। এটা নিযে এতো আলোচনার কোনো প্রয়োজন নেই।

রবিবারই বিয়ের পোশাকে থাকার কথা ছিল তার কিন্তু সেদিনই তিনি হাসপাতালে পরে আছেন পিপিই। তিনি বললেন, ‌বন্ধুরা এই নিয়ে ইয়ার্কি মারছে। বাড়ির লোকেরাও হাসি ঠাট্টা করছে, কিন্তু সবার মানসিক সমর্থন ছাড়া আমি এই সিদ্ধান্ত নিতে পারতাম না। মা বাবা, আমার কথায় একবারে রাজি হয়ে গিয়েছিলেন, আমার হবু স্বামীও রাজি হয়েছেন একবারেই। আমি তাদের কাছেও কৃতজ্ঞ।

সূত্র: নিউজ এইটিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ