1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

স্পেনে লাশ আর লাশ, ২৪ ঘণ্টায় আরও ৮৪৯ জনের মৃত্যু!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

করোনার মৃত্যুপুরী স্পেনে লাশ আর লাশ। ইউরোপের দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৪৯ জনের প্রাণ কেড়েছে ভয়ঙ্কর করোনাভাইরাস। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪০০ জনের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ১৮৯ এবং আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪১৭ জন।

করোনাভাইরাসে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে নতুন করে আরও ৯ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের সংক্রমণের চেয়ে ৩ হাজার বেশি।

করোনা মহামারিতে বিপর্যস্ত স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই করোনার সর্বোচ্চ প্রকোপ স্পেনে। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৭৩৯ এবং মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন। অন্যদিকে, স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪১৭ জনে পৌঁছেছে।

এদিকে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ৬৪ হাজার ৩৫৯ জন। আর মৃত্যু বেশি হয়েছে ইতালিতে। দেশটিতে মারা গেছে ১১ হাজার ৫৯১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লাখ ছুঁই ছুঁই। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৭ লাখ ৯৯ হাজার ৭৪১, মারা গেছেন ৩৮ হাজার ৭২১ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।

সূত্র- ইন্ডিপেন্ডেন্ট ইউকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ