1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
এবিজি স্পোর্টস সিটির অন্যরকম দিন উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে নির্বাচনের আগে তেল‌আবিবে নেতানিয়াহু বিরোধী হাজারো মানুষের বিক্ষোভ | Boishakhi Online মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪১ নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন, বাণিজ্য সম্পর্ক জোরদারের ইঙ্গিত বিপি সিঙ্গাপুর ও কাতার এনার্জি থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে বায়ুদূষণে পঞ্চম ঢাকা টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

করোনার বিষয়ে তথ্য গোপন করেছে সৌদি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৫৫ Time View

করোনাভাইরাস হানা দিয়েছে বিশ্বের প্রায় ২০০ দেশে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব এর বাইরে নয়।এদিকে পবিত্র ওমরাহ পালনকারীদের মধ্যে কোভিড-১৯ দেখা দেয়ার তথ্য রিয়াদ গোপন করেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে তুরস্ক বলেছে, ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যেই প্রথম করোনা ধরা পড়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সইলু এ কথা বলেছেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা শরিফ থেকে পবিত্র ওমরাহ পালন করে ফিরে আসা তুরস্কের নাগরিকদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত রোগীদের পাওয়া গেছে।

তিনি বলেন, ওমরাহের সময়ে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার বিষয় তুরস্ক বা বিশ্বকে কিছুই জানায় নি সৌদি আরব। ওমরাহ পালন শেষে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যে করোনা দেখা দেয়ার সাথে সাথেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করে রাখা হয়।

উল্লেখ্য, করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরব থেকে ওমরাহ শেষে ফিরে আসা প্রায় ১০ হাজার ব্যক্তিকে কোয়ারেন্টিন করে রাখে তুরস্ক।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ৭ হাজার দুইশ ৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ