1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
এবিজি স্পোর্টস সিটির অন্যরকম দিন উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে নির্বাচনের আগে তেল‌আবিবে নেতানিয়াহু বিরোধী হাজারো মানুষের বিক্ষোভ | Boishakhi Online মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪১ নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন, বাণিজ্য সম্পর্ক জোরদারের ইঙ্গিত বিপি সিঙ্গাপুর ও কাতার এনার্জি থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে বায়ুদূষণে পঞ্চম ঢাকা টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ভারতে আক্রান্ত ৯ শতাধিক; কেরালায় প্রথম মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৫৪ Time View

ভারতজুড়ে লকডাউনের চতুর্থ দিন আজ।কিন্তু থামছে না আক্রান্তের সংখ্যা। গতকাল এই অঙ্কটা থেমেছিল ৮০০-র ঘরে। তবে আজ সকাল থেকে যে হারে বেড়ে চলেছে, তাতে আন্দাজ করা যাচ্ছে বেলা গড়াতে না গড়াতে এই সংখ্যাটা হাজারর ঘর ছুঁয়ে ফেলবে। এখনও পর্যন্ত সারাদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩ এ। অন্যদিকে, মৃতের সংখ্যাও ২০ থেকে বেড়ে হয়েছে ২১।

শনিবার প্রথম কেরালায় কোভিড-১৯ এ এক বৃদ্ধের মৃত্যু ঘটল। তার বয়স ৬৯। ওই ব্যক্তির কোচি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে। তিনি ছিলেন কেরালার এরনাকুলামের বাসিন্দা।

দক্ষিন ভারতে এই প্রথম এক করোনায় আক্রান্তের মৃত্যু ঘটে। এতদিন মহারাষ্ট্র এবং কেরালায় পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছিল। এমনকি মৃতের সংখ্যাতেও এগিয়ে ছিল মহারাষ্ট্রই। কিন্তু এবার কেরালায় প্রথম মৃত্যু খবরে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ল পিনারাই বিজয়নের।

প্রসঙ্গত, ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমেই উর্ধ্বমুখী। এদিন নতুন করে গুজরাতের ৬ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ