1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ২০০০ শয্যার হাসপাতাল বানিয়ে চমক দেখাল ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটিতে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১৭ জন। বিপুল সংখ্যক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে রাজধানী তেহরানে মাত্র ২৪ ঘণ্টায় ২ হাজার শয্যার হাসপাতাল তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে ইরান।

তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে নির্মিত ২ হাজার শয্যার হাসপাতালটি আজ বুধবার চালু হয়েছে। ‘শহীদ ড. হেজরাতি’ নামের এই হাসপাতালটি ইরানের সেনাবাহিনী তৈরি করেছে বলে পার্স টুডের খবরে বলা হয়েছে।

দুপুরে হাসপাতালটি উদ্বোধন করেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি। এসময় উপস্থিত ছিলেন উপ-সেনাপ্রধান ও সেনাবাহিনীর জৈব-প্রতিরক্ষা ঘাঁটির প্রধান এডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি, সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি, তেহরানে করোনাভাইরাস বিরোধী সদর দপ্তরের প্রধান ড. আলী রেজা জালি প্রমুখ।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হাসপাতালটিতে করোনা রোগীদের নমুনা পরীক্ষা ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রীসহ সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। রোগী ও চিকিৎসকদের জন্য মাস্ক ও পোশাক তৈরি এবং খাবার সরবরাহ সবই এই হাসপাতাল থেকে করা হবে।

সেনাবাহিনীর জৈব-প্রতিরক্ষা ঘাঁটির প্রধান রিয়ার এডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে এখনই আরও একহাজার শয্যা স্থাপন করা যাবে। প্রয়োজন হলে পর্যায়ক্রমে তা পাঁচ হাজার শয্যায় পরিণত করা সম্ভব।

এর আগে ইরানের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র ‘ইরান মল’-এ তিন হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়। এছাড়া, তেহরানের বাইরে বিভিন্ন শহরে সাড়ে চার হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ