1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

মৃত্যুতে চীনকে টপকে গেল স্পেন, ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের প্রাণহানী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

বিশ্বজুড়ে চলছে করোনা ঝড়। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গোটা বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে ইতালি ও স্পেনের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর। সর্বশেষ খবর বলছে, ইউরোপের স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্য দিয়ে ইতালির পর মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল স্পেন।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু নিয়ে দেশ এখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪৩৪ জন। গত মঙ্গলবার যা ছিল ২ হাজার ৬৯৬। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২৮১।

স্পেনে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৭৩। তবে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইতালির পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৬৩। এছাড়া মৃত্যু হয়েছে ৭৮৪ জনের।

গোটা বিশ্বে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তদের মধ্যে ১৯ হাজার ৬০৭ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৮৫৬ জন। এরমধ্যে শুধুই চীনেই সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৬৫০। দেশটিতে করোনায় মোটা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২১৮।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ