1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

জার্মানিতে করোনার বিস্ফোরণ, দুদিনেই অসুস্থ ৭ হাজার!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

জার্মানিতে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটেছে। শনিবার একদিনেই ৪ হাজার ৫২৮ জন আর রবিবার একদিনেই দেশটিতে ২ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফলে সেখানে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছে মাত্র ২০৯।

করোনা ভাইরাস ঠেকাতে এমন সব পদক্ষেপ নিচ্ছে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও দেশটির জনগণ যেগুলোর মুখোমুখি হয়নি। আর এতে মানুষের জীবনযাত্রাও বদলে গেছে রাতারাতি।

গত শুক্রবারও করোনা আক্রান্তের সংখ্যায় ইরানের পেছনে ছিল স্পেন ও জার্মানি। কিন্তু এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশ দু’টিতে কয়েক হাজার নতুন রোগী শনাক্ত হওয়ায় এখন সর্বোচ্চ আক্রান্তের তালিকায় তিন ও চার নম্বরে উঠে এসেছে তারা।

আক্রান্তের সংখ্যা কম হলেও স্পেন-জার্মানির চেয়ে ইরানে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ