1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

র‌্যাপ গায়ক পপ স্মোককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৫ Time View

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে র‌্যাপ সঙ্গীতশিল্পী ও গীতিকার বাশার বারাকাহ জ্যাকসনকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি পপ স্মোক নামেই বেশি পরিচিত ছিলেন। লস অ্যাঞ্জেলসের পুলিশ রেডিও ওয়ান নিউজবিটকে জানিয়েছে, বাসায় ডাকাতিকালে একজন তাকে গুলি করে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে হত্যাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এটি ডাকাতির ঘটনা উল্লেখ করে পুলিশ জানিয়েছে, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অজ্ঞাত সংখ্যক সন্দেহভাজন পশ্চিম হলিউডের একটি এলাকায় প্রবেশ করেছে।

পুলিশ স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ডাকাতির বিষয়ে ফোন পায় এবং এর ছয় মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তারা বলছে, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি এবং গ্রেফতারও করা হয়নি।

মাত্র এক সপ্তাহে আগেই পপ স্মোক ওয়ানএক্সট্রা-তে ডিজে টার্গেট শোতে অংশ নিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় তার পারফর্ম করার কথা ছিল। এছাড়া আগামী এপ্রিলে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে পারফর্ম করতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।

১৯৯৯ সালের ২০ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে জ্যামাইকান মা এবং পানামানিয়ান বাবার ঘরে বাশার বারাকাহ জ্যাকসনের জন্ম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ