1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৫ Time View

রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে। শোনা যায়, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রক্ষ্মাস্ত্রের শুটিং সেট থেকেই নাকি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পর্কের সূত্রপাত।

তাদের সম্পর্কের শুরু থেকেই বিয়ে নিয়েও শুরু হয় আরও একদফা গুঞ্জন। শোনা যায়, আগামী ডিসেম্বরেই নাকি রণবীরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আলিয়া ভাট। বিয়ে নিয়ে সম্প্রতি ফিল্মফেয়ারের মঞ্চে মুখ খোলেন আলিয়া।

তিনি বলেন, তিন সপ্তাহ পরপর তার সঙ্গে রণবীরের বিয়ের গুঞ্জন শুরু হয়। ওই গুঞ্জন শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবে বলে তার মনে হতে শুরু করে। অর্থাৎ এ মুহূর্তে রণবীরের সঙ্গে যে তার বিয়ের কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্ট করে দেন মহেশ ভাটের মেয়ে।

এদিকে সম্প্রতি গলি বয় এবং রাজির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতায় আলিয়াকে কটাক্ষ করেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল।

এমনকি, রাজি, গলি বয়, গাঙ্গুবাই কাঠিওয়াড়ির জন্য আলিয়াকে ‘জেহাদি’ রাজনীতির প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও কটাক্ষ করেন রঙ্গোলি। যদিও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি আলিয়া ভাট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ