1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী প্রেমিকের সঙ্গে ঠাট্টা করাই কাল হলো রিধিকার বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে বর্তমান সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার বিএনপির সাড়ে ৪ হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন: আইনমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, পুরোনো শত্রুতায় ফের উত্তাপ ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’ পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

সাশ্রয়ী মূল্যে লেনোভোর শক্তিশালী ল্যাপটপ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৭০৮ Time View

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত লেনোভো দেশের বাজারে নিয়ে এসেছে আইডিয়াপ্যাড সিরিজের নতুন আইডিয়াপ্যাড এস১৪৫ মডেলের ল্যাপটপ। হালকা গড়ন এবং খুব সহজে বহনযোগ্য ১.৮ কেজির এই ল্যাপটপটি ১৫.৬ ইঞ্চের একটি এইচডি এন্টি-গ্লেয়ার এলইডি ডিসপ্লে সমর্থিত। বেশ শক্তপোক্ত গড়নের ল্যাপটপটির ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো সম্ভব।

২.৬ গিগাহার্জ থেকে সর্বোচ্চ ৩.০ গিগাহার্জ সমর্থিত এএমডি এ৬-৯২২৫ প্রসেসরের সাথে পাচ্ছেন ৪ জিবি ডিডিআর-ফোর র‍্যাম। ল্যাপটপটিতে ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে আছে এএমডি রেডিওন আর-ফোর সিরিজের গ্রাফিক্স চিপসেট। এ ছাড়া স্টোরেজ হিসেবে এতে আছে ১ টেরাবাইট হার্ড ড্রাইভ এবং এর পাশাপাশি এসএসডি সংযোজন করার সুবিধাও রয়েছে। সহজে বহনযোগ্য এই ল্যাপটপটি তাদের জন্য যারা সাধারণ ইন্টারনেট ব্রাউসিং, ইমেইল পাঠানো কিংবা অফিসিয়াল কাজ করে থাকেন।

ইনপুট পোর্ট হিসেবে আছে ২ টি ইউএসবি থ্রি, একটি ইউএসবি ২.০, একটি এইচডিএমআই, ফোর ইন ওয়ান কার্ড রিডার এবং অডিও কম্বো জ্যাক আছে এই ল্যাপটপটিতে। এ ছাড়াও সর্বোচ্চ গতির ওয়াইফাই এবং ব্লুটুথ ৪.১ আছেই।

সর্বোচ্চ সাড়ে পাঁচ ঘণ্টার ব্যাটারি ব্যাকাপের সাথে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে প্লাটিনাম গ্রে কালারে। ব্যাবহারকারীর সুবিধার্থে ল্যাপটপটির প্যাকেজে ২টি চার্জিং অ্যাডাপটার দেওয়া হয়েছে। ল্যাপটপের বাজার মূল্য ২৮,৫০০ টাকা যার সাথে থাকছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা। ল্যাপটপটি পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের শাখাসহ অনুমোদিত ডিলার হাউজে।

বিস্তারিত জানতে ভিসিট করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইটে অথবা কল করুনঃ ০১৯১৫৪৭৬৩৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ