1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান

সহশিল্পীকে ভালোবাসার পরিণতি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৭১ Time View

সহশিল্পীকে ভালোবেসে সংগীতশিল্পী বেলাল খানের চোখে এখন জল! ভালোবাসার সেই মানুষটি এখন দেশজুড়ে জনপ্রিয়। গায়িকা হিসেবে পাচ্ছেন বড় বড় স্বীকৃতি। আর এসব দেখে-শুনে বেলাল খান নীরবে চোখের জল ফেলছেন ঘরের কোনে বসে!

বাস্তবে নয়, এমনই এক প্রেমময় হৃদয়ছোঁয়া গল্প-গান প্রকাশ পেয়েছে ১৩ ফেব্রুয়ারি। গানটির নাম ‘কি ভালোবাসলে’। যাতে কণ্ঠ ও সুর দেওয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হয়েছেন বাস্তবের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। এতে তার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শৌমি। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

আর কতো কাঁদাবে আমায়, এ কান্নার নেই কি শেষ/ কি ভালোবাসলে, কি কাছে আসলে, একচুল কাটেনা তো রেশ…। এমন আবেগি কথায় সাজানো গানটি লিখেছেন মুসা কে মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান।
‘কি ভালোবাসলে’ প্রকাশ পেয়েছে বেলাল খানেরই ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘আমি যে ধরনের গান গেয়ে থাকি এটি সেই ঘরানারই গান। স্যাড রোমান্টিক গান। অসাধারণ কথার এই গানটি লিখেছেন মুসা কে মাহমুদ ভাই। মূলত কথাগুলোর সাথে মিল রেখে ভিডিও তৈরি করা। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা অডিও-ভিডিওতে নিজেদের ভালোবাসার গল্পটা খুঁজে পাবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ