1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে মরিয়া ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার থাকা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ করার অধিকার ক্ষুণ্ন করে প্রস্তাব পাস না করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার সিনেটরদের উদ্দেশ করে এক টুইটবার্তায় ট্রাম্প এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমরা ইরানের ব্যাপারে এখন পর্যন্ত সঠিক পথে এগিয়েছি এবং এখন দুর্বলতা প্রকাশ করার সময় নয়।

দু’সপ্তাহ আগে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ করার অধিকার কেড়ে নিয়ে প্রস্তাব পাস করে। প্রস্তাবটির ওপর শিগগিরই সিনেটে ভোটাভুটি হবে।

এখন পর্যন্ত আট রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার জন্য ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানিয়েছেন। এই আটজন ৪৭ ডেমোক্র্যাট সিনেটরের সঙ্গে মিলিত হলে প্রস্তাবটি পাস হয়ে যাবে।

প্রতিনিধি পরিষদ থেকে প্রস্তাবটি সিনেটে পাঠানোর পর এটির ওপর ভোটাভুটি হবে কিনা সে সংক্রান্ত এক ভোটের পক্ষে ৫১ ও বিপক্ষে ৪৫ ভোট পড়েছিল। কাজেই চূড়ান্ত ভোটাভুটিতে এটির পাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। যুদ্ধ করার জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট দুটিরই অনুমতি লাগবে।

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটবার্তায় আরো বলেন, সিনেটে প্রস্তাবটি পাস হলে এর মাধ্যমে তেহরানকে ‘খারাপ সংকেত’ পাঠানো হবে। তিনি ইরাকে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ