1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

স্ত্রীকে নিয়ে ভারত সফর করবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে। একান্তে আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতেও নিজের মতামতও জানিয়েছেন। কিন্তু ভারতে পা রাখেননি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথমবারের জন্য ভারতে পা রাখতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি; এই দুই দিনের সফরে ভারতে আসছেন তিনি। একা নয়। স্ত্রী মেলানিয়াকেও সঙ্গে আনছেন ট্রাম্প।

ইমপিচমেন্টের খাঁড়া ঝুলছিল ডোনান্ড ট্রাম্পের ওপর। সেই ইমপিচমেন্টের ফাঁড়া কেটেছে গত সপ্তাহে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আগামী নভেম্বরে হতে চলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি ইউক্রেনের কাছে অন্যায়ভাবে সাহায্য চান। সেই অভিযোগ সামনে আসার পর মার্কিন মুলুকে হুলস্থূল শুরু হয়। এই পরিস্থিতিতে ইমপিচমেন্টের সম্ভাবনা জোড়ালো হয়। যা থেকে গত সপ্তাহেই ট্রাম্পকে মুক্তি দিয়েছে মার্কিন সিনেট। তারপরই ভারতে আসার কথা ঘোষণা করা হয়।

ভারতে সফরকালে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের আমেদাবাদেও যাবেন। গত সপ্তাহান্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছে। যেখানে ট্রাম্পের এই সফর ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করবে বলেই আশা প্রকাশ করেন ২ রাষ্ট্রনায়ক। ভারত ও আমেরিকার বাসিন্দাদের মধ্যেও সম্পর্কের বন্ধন আরও শক্ত হবে এই সফরে বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ