1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

তিন শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ২০১৯ সালে জারি করা বিজ্ঞপ্তির আলোকে দেওয়া তিন শিক্ষকের নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ৮ সপ্তাহের জন্য ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ আদেশ দেন চেম্বার জজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। অপরপক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএফ হাসান আরিফ, ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আদেশের পর ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, হাইকোর্ট ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে তিন শিক্ষক শামসুন্নাহার, মুখতার হোসেন ও রেজভী আহমেদ ভুঁইয়ার নিয়োগ বাতিল করেছিলেন। ওই রায় স্থগিত করা হয়েছে। ফলে এখন ওই তিনজনকে নিয়োগের ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকল না।

হাইকোর্ট গত ২৯ জানুয়ারি এক রায়ে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে তিন শিক্ষকের নিয়োগ বাতিল করে রায় দিয়েছিলেন। ওই বিভাগে শিক্ষক নিয়োগের জন্য ২০১৯ সালে জারি করা বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে ওই রায় দিয়েছিলেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ