1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

করোনাভাইরাস মোকাবিলায় রোবট মোতায়েন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

করোনাভাইরাস মোকাবিলায় এবার রোবট মোতায়েন করল চীন। দেশটির হুবেই প্রদেশের উহান শহরের প্রধান প্রধান হাসপাতালগুলোতে সাংহাই এন্টারপ্রাইজ দ্বারা নকশা করা ও উৎপাদিত ৩০টি রোবট মোতায়েন করা হয়েছে।

রোবটের নির্মাতা প্রতিষ্ঠান সাংহাই টিএমআইরবের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জিং জানান, সাদা রোবটগুলোর ‘মাথায়’ একটি হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রেয়ার এবং ‘পেটে’ ৯টি আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে। মানুষ ও যন্ত্রপাতির সহাবস্থান থাকা যেকোনো পরিবেশে একাধিক কাজ করতে সক্ষম এসব রোবট। এছাড়া নেভিগেশন প্রযুক্তির সহায়তায় এই রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবেই যেকোনো বাধা এড়াতে সক্ষম।

বর্তমানে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ, নিয়ন্ত্রণ কক্ষ এবং উহান শহরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীদের বিভিন্ন সেবা দেওয়ার জন্য এই জাতীয় রোবটগুলো ব্যবহার করা হচ্ছে। এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে (এআই) প্রযুক্তি দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে চীন সরকার।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিচ্ছে রোবট। গত বুধবার স্থানীয় বিভিন্ন হাসপাতালে ২১টি রোবট ও ১০টি স্বয়ংক্রিয় বেড অনুদান দিয়েছে চীনের সবচেয়ে বড় রোবট নির্মাতা প্রতিষ্ঠান সিয়াসুন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সাংহাইয়ের রাস্তা ও পার্কগুলোতে টহল দেওয়া শুরু করেছে বেশ কয়েকটি রোবট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ