1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

করোনাভাইরাস মোকাবিলায় চীনকে সহায়তার প্রস্তাব মোদির

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত নয়শ দুই জন মারা গেছে চীনে; এছাড়া ৩৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই চীনকে সাহায্যের প্রস্তাব দিয়ে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পক্ষ থেকে এই ভাইরাস মোকাবিলায় সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ওই চিঠি দিয়েছেন মোদি। চিঠিতে তিনি করোনাভাইরাসে মৃতদের ব্যাপারে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, বিশ্বের ২৪টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ভারতের কেরালায় তিন জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

চীনের হুবেই প্রদেশ থেকে ১ ও ২ ফেব্রুয়ারি প্রায় ছয়শ জনকে ভারতে ফিরিয়ে আনা হয়। তাদেরকে দিল্লি ও হরিয়ানার মানেসরে দুটি আলাদা শিবিরে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তারা।

অন্যদিকে এরই মধ্যে সম্প্রতি সামনে এসেছে জার্মান গবেষকদের এক ভয়ঙ্কর রিপোর্ট। যেখানে বলা হয়েছে করোনা হানা দিতে পারে এমন দেশের তালিকায় রয়েছে ভারত।

জার্মান গবেষকরা একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে করোনা ছড়াতে পারে এমন ২০ টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। ওই ২০ দেশে করোনার প্রভাব সবথেকে বেশি পড়তে পারে। সেই তালিকায় ১৭ নম্বর অবস্থানে রয়েছে ভারতের নাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ