1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভয়াবহ হামলা; বহু মার্কিন সেনা হতাহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭ Time View

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে সামরিক পোশাক পরিহিত ব্যক্তিরা হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন সেনা মুখপাত্র জানান, নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের একটি যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়।

তবে তিনি এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি।

এদিকে, আফগান গণমাধ্যম জানিয়েছে, অভিযানে অংশগ্রহণকারী এক বা একাধিক আফগান সেনা এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রদেশের শিরজাদ জেলা ভবনের মধ্যে এ সংঘর্ষ হয়। কর্মকর্তারা এখন এ বিষয়টি তদন্ত করে দেখছেন যে, হামলাকারীরা আফগান সৈন্য ছিল নাকি আফগান সামরিক পোশাক পরে বহিরাগত কেউ গুলিবর্ষণ করেছে।

নানগারহার প্রদেশের পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মোবারেজ খাদেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্কিন ও আফগান সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বহু মানুষের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কয়েকটি হেলিকপ্টারে করে জেলা ভবন থেকে হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি নিহত বা আহতদের সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন।

অজ্ঞাত দুই আফগান কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল সন্ধ্যার ওই ঘটনায় পাঁচ থেকে ছয় মার্কিন সেনা ও ছয়জন আফগান সৈন্য নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ