1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

করোনাভাইরাস : ফিলিপাইনে আরেকজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরদিনই ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সে দেশে মোট দু’জনের মৃত্যু হলো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তবে, চিকিৎসকরা বলছেন, মারা যাওয়ার পর পরীক্ষা করে দেখা গেছে, তার নিউমোনিয়া হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

এর আগে ৪৪ বছর বয়সী একজন চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২১৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজন এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

৬০ বছর বয়সী এক নারী বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। উহান শহর থেকে ফিলিপাইনে যাওয়া ওই নারীকে সুস্থ জানিয়ে প্রথমে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে দ্বিতীয়বার রক্ত পরীক্ষা করে ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ফিলিপাইনে তিনিই প্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তবে পরে শনাক্ত হয়ে মারা গেছেন ওই নারীর পুরুষ সঙ্গী।

এদিকে গত ২৩ জানুয়ারি থেকে উহানের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখে ফিলিপাইন। এছাড়া উহানের ৪৬৪ জন পর্যটককে ফিরিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ