1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

চীনের অর্থনীতি বিপর্যয়ের মুখে, বিশ্বব্যাপী আতঙ্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

শুধু মানুষের জীবন নয়, এখন চীনের অর্থনীতির জন্যও হুমকি হিসেবে দেখা দিয়েছে করোনাভাইরাস। আর চীন যখন হুমকিতে, তখন বৈশ্বিক অর্থনীতিও আর নিরাপদে থাকতে পারছে না। ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

ওদিকে চীনের অভিযোগ, ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। চায়না নববর্ষের ছুটি শেষে প্রায় দশ দিন পর লেনদেন শুরু হয়েছে দেশটির শেয়ারবাজারে। তবে প্রথমদিনেই বড় ধসের মুখে বাজার। সূচকের পতন হয়েছে প্রায় আট শতাংশ। যা গত চার বছরের মধ্যে সবচেয়ে কম।

এছাড়া চীনে ব্যবসা পরিচালনা সাময়িক বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ সঙ্কটে চীনের আর্থিক ক্ষতি ৬ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ক্ষয়ক্ষতি কমাতে দেশের অর্থনীতিতে আরো ২ হাজার ২শ কোটি ডলার যোগ করতে যাচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।

চীনাদের অন্য দেশ ভ্রমণে যাওয়া তো একরকম বন্ধই। ধস নেমেছে দেশটির সবচেয়ে লাভজনক পর্যটন খাতে। সারাবিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স চীনে ফ্লাইট পরিচালনা বাতিল করছে। যুক্তরাষ্ট্র চীন ভ্রমণে সরাসরিই নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিবেশী দেশগুলোতেও কমেছে পর্যটক আনাগোনা।

চীনে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান চীনে অবস্থিত তাদের শো-রুম, স্টল সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। দুটি থিম পার্ক বন্ধ করে দিয়েছে ডিজনি। এরইমধ্যে সারা বিশ্বের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

ক্রমাগত দরপতন হচ্ছে চীনের শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে। সর্বোচ্চ ৯ শতাংশ পয়েন্ট হারিয়েছে বিভিন্ন সূচক। এবছর চীনের প্রবৃদ্ধি কমে সাড়ে ৫ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ৮ দেশের পর এবার চীনাদের অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে মিয়ানমার ও ফিলিপাইন। চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। আক্রান্ত ১৭ হাজারেরও বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ